প্রকাশ: ২২:১৩, শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
বরিশালের গৌরনদীতে প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় শিবিরের সাবেক সভাপতিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৪ মার্চ) ভোরে গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, বদরপুর গ্রামের মসজিদের পাশের বাড়ির এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে পলাশ ফকির। শুক্রবার ভোরে প্রবাসীর ঘরে গিয়ে তার স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী তাদের আটক করে। পরে ৯৯৯ এ কল করে পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ গিয়ে দুইজনকে উদ্ধার করে।
ওসি বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। তাই পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে অশ্লীল ও বেহায়পনার অভিযোগে মামলা করেছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

0 Comments