আপডেট: ১১:৩৯, মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫
গতকাল সেমাবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিন সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করেছে বিসিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি স্বাধীন তদন্ত সংস্থা গঠন করেছে। যা বোর্ড এবং বিসিবি অ্যান্টি-করাপশন ইউনিটকে (ACU) সততা সংক্রান্ত বিষয় এবং তদন্তে সহায়তা করবে। তিন সদস্যের এই কমিটির নেতৃত্বে থাকবেন আপিল বিভাগের সাবেক বিচারপতি বিচারপতি মির্জা হোসেন হায়দার। অন্যান্য সদস্যরা হলেন সাবেক ক্রিকেটার শাকিল কাসেম এবং আন্তর্জাতিক আইনজীবী ড. খালেদ এইচ. চৌধুরী।
এবারের বিপিএলে বেশ কিছু ঘটনা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। লম্বা লম্বা ওয়াইড, হুট করে ধীর ব্যাটিং ইত্যাদি বিষয়ে এরই মধ্যে বেশ কয়েকজন দেশি-বিদেশি ক্রিকেটারকে এসিইউ বা আকসু জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলেও জানা গেছে। তিন সদস্যের কমিটি এসব তদন্তে সহায়তা করবে।

0 Comments