বরকত উল্যাহ বুলু আরো বলেন, যারা ’৭১ কে অস্বীকার করে তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নেই। ত্রিশ লাখ শহিদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন স্বার্বভৌম দেশ পেয়েছি। আমরা যারা ধর্মের নামে রাজনীতি করতে চাই, ধর্মকে ব্যবহার করে এদেশের মানুষকে ধোকা দিতে চাই, তাদের ব্যাপারেও আমাদের সজাগ থাকতে হবে।
শনিবার হোমনা উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হোমনা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি, হোমনা উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির আহ্বায়ক ছানাউল্লহ সরকার, সদস্য সচিব মো. নজরুল ইসলামসহ হোমনা উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

0 Comments