আইওএস ১৮.৩ সংস্করণ আপডেটের পর বিপাকে পড়েছেন আইফোন ব্যবহারকারীরা। ২৭ জানুয়ারি এই নতুন সংস্করণটি উন্মুক্ত করা হয়, যা একাধিক নিরাপত্তা ত্রুটি সমাধান এবং ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স সুবিধার উন্নয়ন করেছে। অ্যাপল ব্যবহারকারীদের সাইবার আক্রমণ থেকে নিরাপদ রাখার জন্য দ্রুত এই আপডেটটি ইনস্টল করার পরামর্শ দিয়েছে। তবে, আপডেট করার পর বেশ কিছু ব্যবহারকারী জানিয়েছেন, তাদের আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে।
এছাড়া, আইওএস ১৮.৩ সংস্করণ আপডেটের পর অনেক ব্যবহারকারী জানিয়েছেন যে, 'অ্যাপল ইন্টেলিজেন্স' সুবিধাটি এখন স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাচ্ছে, যা আগে ম্যানুয়ালি সক্রিয় করতে হতো। এর ফলে, আগ্রহীরা আগে শুধুমাত্র এই সুবিধা ব্যবহার করতেন, কিন্তু আপডেটের পর এটি সক্রিয় হওয়ায় কিছু ব্যবহারকারী অস্বস্তি প্রকাশ করেছেন।

0 Comments