দলীয় সূত্র জানায়, ওয়ার্ড কমিটি বিলুপ্তির ঘটনা নিয়ে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরমান হোসেন রাকিব ও সদস্য ফাহিম চৌধুরীর সঙ্গে দ্বন্দ্ব দেখা দেয়। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও একে অপরের বিরুদ্ধে লেখালেখি করে। এতে সোমবার ফাহিম ইউনিয়ন পরিষদে আসলে রাকিবের অনুসারীরা তাকে মারধর করে। এ ঘটনায় বিকেলে ছাত্রদলের একাংশ প্রতিবাদ সভার আয়োজন করে। ওই সভায় রাকিবের পদত্যাগের দাবি উঠে। এর জের ধরে বাজারে দু’পক্ষের মধ্যে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে।
ভোলাকোট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল খায়ের মুকসুদি বলেন, ছাত্রদলের একাংশ প্রতিবাদ সভা করেছে। আমরা সেখানে ছিলাম। সেখান থেকে চলে আসলে, পরে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, হামলা-সংঘর্ষের ঘটনা কেউ আমাকে জানায়নি। খোঁজ নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 Comments