আপডেট: ২২:১৪, বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার। এর প্রতিবাদেই ছাত্র-জনতা ৩২ নম্বর অভিমুখে যাওয়ার কর্মসূচি দেয়।
সরেজমিনে দেখা যায়, সন্ধ্যার আগে থেকেই বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশে জড়ো হতে থাকে। পরে রাত ৮টার দিকে তাদের ঢল নামে।
একপর্যায়ে সেখানে দরজা ভেঙে বঙ্গবন্ধু ভবনে ঢুকে পড়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। তাদের অনেককে দরজা-জানালা খুলে ফেলতে দেখা যায়। জানালার কাচ ভেঙে ফেলা হয়। অনেককে ভবনের ইট খুলে নিতেও দেখা যায়। পরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা সেখানে আগুন দেয়। এসময় আওয়ামী বিরোধী স্লোগানে উত্তাল হয় ধানমন্ডি ৩২। ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, শেখ হাসিনার বিচার চাই-, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ফ্যাসিবাদের আস্তানা- ইত্যাদি স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

0 Comments