যুবদল নেতাকে মারধরের অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

 

 প্রকাশ: ২১:৩৪, সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ইউনিয়ন যুবদল নেতার উপর হামলার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিফকে (৫৫) পুলিশ  গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় দুটি মামলা রয়েছে। 

জানা গেছে সোমবার দুপুরে মেরুন ইউনিয়নের যুবদল নেতা আইনুদ্দিনের উপর হামলা করা হলে উত্তেজিত জনতা আওয়ামী লীগ নেতাকে পুলিশে সোপর্দ করে।
     
দীঘিনালা উপজেলা বিএনপি‘র সভাপতি মো. শফিকুল ইসলাম জানান, ৫ আগষ্ট আওয়ামী লীগের পতন হয়েছে। কিন্তু আমাদের লোকদের উপর দমন নির্যাতন বন্ধ করেনি। আজ আমাদের যুবদল নেতার উপর হামলা করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া। এসময় তিনি বলেন, ‘‘আব্দুল লতিফ’ খাগড়াছড়ি সদর থানার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। এছাড়াও আজ আইন উদ্দীন নামে একজনকে মারধর করেছে, পরে উত্তেজিত জনতা তাকে ধরে পুলিশে দিয়েছে। আজ মারধরের বিষয়ে থানায় অভিযোগ করলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। 

Post a Comment

0 Comments