আপডেট: ২১:২১, সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ‘প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে সেখানে যারা উপস্থিত ছিলেন, তারা আমাদের আশ্বস্ত করেছেন, অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন। প্রধান উপদেষ্টাও বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা করার জন্য কাজ করছেন।’
বিএনপি মহাসচিব বলেন, আমরা আশা করবো, জনগণের যে প্রত্যাশা আছে, একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি। সেটার মধ্য দিয়ে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি।

0 Comments