আপডেট: ১৫:৪১, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
জানা গেছে, অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও অষ্টগ্রাম বণিক সমিতির সভাপতি রাজীব আহমেদ হেলু ৫ আগস্ট পরবর্তী সময়ে অষ্টগ্রাম থানায় নাশকতাসহ তিনটি মামলার আসামি। এসব মামলা হওয়ার পর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। গত ৩১ জানুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ছবি তুলে, ‘সময়ের কারণে সবাইকে বলতে পারি নাই, বিদায় বাংলাদেশ’ লিখে ফেসবুকে পোস্ট করে পুলিশকে বিভ্রান্ত করে বাড়িতেই আত্মগোপনে ছিলেন এই স্বেচ্ছাসেবক লীগ নেতা। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার অভিযান চালিয়ে উপজেলার মধুর হাটি এলাকা থেকে হেলুকে গ্রেপ্তার করে।
রাজিব আহমেদ হেলু অষ্টগ্রাম উপজেলার খান ঠাকুর দিঘিরপাড় (আড়ার পাড়) গ্রামের রজব আলীর ছেলে।

0 Comments