প্রকাশ: ২১:৩১, রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
বিয়ে করেছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা পড়শী ও নিলয়ের বিয়ের খবর নিশ্চিত করেছেন।
পড়শী ও নিলয়ের পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, এখনই খবরটি তারা প্রকাশ্যে আনতে চান না। তাই আপাতত বিয়ের প্রসঙ্গে কিছুই বলছেন না। কবে, কখন তারা বিয়ে করেছেন, সে বিষয়েও জানাতে চায়নি পড়শীর পরিবার।
গান ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন পড়শী। নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন পড়শী। গেল বছর ইমরানের সঙ্গে তার দ্বৈত গান ‘কথা একটাই’ আলোচিত হয়। এ ছাড়া সম্প্রতি নাটক প্রযোজনার ঘোষণাও দিয়েছেন তিনি। পবিত্র ঈদুল ফিতরে পড়শী প্রযোজিত নাটক দেখতে পারবেন দর্শকরা।
.webp)
0 Comments