বিএনপির কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছে, সংস্কারের নামে বিরাজনীতিকরণের কোনো দুরভীসন্ধি দেখতে চাই না। অনির্বাচিত সরকার ক্ষমতালোভী হয়ে দীর্ঘদিন দেশ শাষন করবে-সেটাও মেনে নেওয়া হবে না।
অবিলম্বে রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে শামা ওবায়েদ বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্যই আমরা ১৭ বছর আন্দোলন করেছি। নির্বাচনের জন্য যেনো আবারো আমাদের রাজপথে নামতে না হয়।
নগরকান্দগা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনায় সভায় বিএনপির সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরিফ, উপজেলা বিএনপির সহ সভাপতি আলিমুজ্জামান সেলু, মাহবুব আলী মিয়া, যুবদল নেতা হেলালউদ্দিন হেলাল, তৈয়াবুর রহমান, রবিউল ইসলাম বাবু, পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান প্রমুখ।

0 Comments