সিলেটে সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার

 

 প্রকাশ: ০৯:২৪, শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

সিলেটে বিস্ফোরক মামলার আসামি মাসুক আহমদ (৩০) নামে সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

গ্রেফতার মাসুক আহমদ সিলেটের জৈন্তাপুর উপজেলার চাল্লাইন গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি জৈন্তিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।  

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ১০টার দিকে র‌্যাব-৯ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, সিলেট কোতোয়ালি মডেল থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় পলাতক ছিলেন মাসুক আহমদ। বুধবার রাত পৌনে ১২টার দিকে র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।  

Post a Comment

0 Comments