আজ শনিবার থেকে এক সপ্তাহের জন্য ব্যাংককের বাসিন্দারা বিনা ভাড়ায় বাস ও মেট্রোরেল পরিষেবা ব্যবহার করতে পারবেন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।
এ পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো বাড়তে থাকা বায়ুদূষণ রোধ করা এবং জনগণকে ব্যক্তিগত পেট্রোলচালিত যানবাহনের পরিবর্তে বৈদ্যুতিক গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করা।
থাইল্যান্ডের পর্যটন খাত, যা বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস, বর্তমানে বিদেশি পর্যটকদের উপস্থিতিতে ভরা থাকে, বিশেষত ব্যাংকক শহরে। চীনা চান্দ্র নববর্ষের আগমনের সাথে শহরে পর্যটকদের সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে।
এছাড়া, চলতি শীতের মৌসুমে ব্যাংককে বায়ুদূষণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। অধিকাংশ স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং জরুরি পরিষেবা ছাড়া অন্যান্য চাকরিজীবীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।
উপ-প্রধানমন্ত্রী আরও বলেন, "যদি জনগণ সহযোগিতা করেন, তবে এই পরিষেবার মেয়াদ আরও বাড়ানো হতে পারে।"
.jpg)
0 Comments